img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ট্যাগ : অনুসন্ধানী কর্মকর্তা

নোবিপ্রবিতে দুদকের অভিযানের ৮ মাস পর অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালানোর প্রায় আট মাস পর অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত ড. মো. ছফিউল্লাহ–এর নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এ ঘটনায় অনুসন্ধানের জন্য দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মো. জাহেদ আলম–কে দায়িত্ব দেওয়া হয়েছে। ....

নোবিপ্রবিতে দুদকের অভিযানের ৮ মাস পর অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ